জৈন্তাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশানার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশানার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০৯:৫১:৩৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশানার

ছবি:সংগৃহীত


জৈন্তাপুর উপজেলায় শারদীয় দূর্গা পূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী এনডিসি। 

শুক্রবার (১১ই অক্টোবর) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় নিজপাট শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির পূজা মন্ডপ পরিদর্শনে আসেন। এ সময় মন্ডপের সভাপতি শ্রী রতন চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক সন্জিত পাল তাকে অভ্যর্থনা জানান। এ সময় সনাতন ধর্মাবলম্বী শিশু কিশোরেরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় মন্ডপ পরিদর্শনকালে তার সাথে আরো উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের উপ- পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলি খান, অতিরিক্ত জেলা প্রসাশক হোসাইন মোহাম্মদ আল জুনায়েদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও সিনিয়র সহকারি কমিশনার মোঃ  ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার ( ভুমি) ফারজানা আক্তার লাবনী ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী সহ ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ।

এ সময় মন্ডপের পূজা উদযাপন কমিটির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পরে শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের সমন্বয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের সকল সম্প্রদায়ের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করেছে। তিনি জৈন্তাপুর উপজেলার দূর্গা পূজার সার্বিক ব্যবস্হাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মিজানুর রহমান , বীরমুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাওন আলম সহ অন্যান্যরা।

এর আগে সকালে গোয়াইনঘাট উপজেলা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে বিকেল ৪:০০ ঘটিকায় জৈন্তাপুর শ্রী শ্রী দূর্গা মন্দির শ্রীপুর চা বাগান পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, স্হানীয় ইউপি সদস্য রাজু সিং, মন্ডপের সভাপতি সন্জয় রায় ও সাধারণ সম্পাদক রিপন গোয়ালা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী