দক্ষিণ সুরমায় গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃ ত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ১০:১৪:৫২ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃ ত্যু

প্রতীকী ছবি


সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুর বাজারে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রিকশার যাত্রী এক বৃদ্ধা মারা গেছেন। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সিতারা বেগম (৮০) দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার এবদালপুর গ্রামের মৃত কটু মিয়ার স্ত্রী। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিতারা বেগম তার মেয়ে হাজেরা বেগমকে নিয়ে একটি কাজে রশিদপুর বাজারে গিয়েছিলেন। সন্ধ্যা ৭টার দিকে একটি রিকশাযোগে তারা বাড়ি ফেরার পথে বাজারেই ঢাকাগামী একটি গাড়ি তাদের রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিতারা বেগম মারা যান। এ ঘটনায় সিতারা বেগমের মেয়ে হাজেরা বেগম গুরুতর আহত হন এবং রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে অজ্ঞাত গাড়িকে শনাক্ত করা যায়নি। 

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন  বলেন- ঘাতক গাড়ি শনাক্তে আমরা কাজ করছি। এদিকে, লাশটি ময়না তদন্ত ছাড়া দাফন করতে নিহতের স্বজনরা আবেদন করেছেন। জেলা প্রশাসনের আদেশ-সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক