অবশেষে জানা গেল কবে দেশে ফিরছেন তারেক রহমান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

অবশেষে জানা গেল কবে দেশে ফিরছেন তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ১১:২৫:৩৪ পূর্বাহ্ন

অবশেষে জানা গেল কবে দেশে ফিরছেন তারেক রহমান

ছবি : ফাইল ফটো



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।  যুক্তরাজ্য বিএনপির নেতারা জানান, তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের অপেক্ষা মাত্র। লন্ডন থেকে তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন বিএনপির লাখো নেতাকর্মী।

তবে বিএনপির যুক্তরাজ্য শাখার নেতারা জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। তিনি বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য দেশের বাইরে আসবেন। আশা করছি তিনি লন্ডন হয়েই যাবেন। এই দিনের জন্য তিনি অপেক্ষা করছেন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম বলেন, তিনি যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি চান না আইনের স্বাভাবিক গতি ব্যাহত হোক। সেজন্য উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরে যাবেন বলে আমরা মনে করি।

দেড় দশকের বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের পতনের পরই বিএনপির এই শীর্ষ নেতার দেশে ফেরার বিষয়টি জোরালোভাবে আলোচনায় উঠে আসে। তবে এখনো দিনক্ষণ নির্ধারিত না হলেও তিনি খুব শিগগিরই দেশে ফিরছেন- এমন আভাস পাওয়া যাচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে