সিলেটের জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে এই মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
'আগামীর প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জৈন্তাপুর উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আল আমিন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার ফাইটার সদস্যরা এবং বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
পরে ফায়ার সার্ভিসের আয়োজনে স্কুলের শিক্ষার্থীদের অগ্নিসুরক্ষা ও বিভিন্ন দুর্যোগের সময় নিজেকে ও অপরকে রক্ষার অনুশীলনস্বরূপ বিশেষ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তা বার্তা/আরআর




