এনআইডিতে দু র্নী তি র অ*ভিযোগ পেলেই ফৌজদারি মা ম লা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

এনআইডিতে দু র্নী তি র অ*ভিযোগ পেলেই ফৌজদারি মা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০৫:৪৮:৫৮ পূর্বাহ্ন

এনআইডিতে দু র্নী তি র অ*ভিযোগ পেলেই ফৌজদারি মা ম লা

ছবি: সংগৃহীত


জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতি করলে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় মামলার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা জানিয়েছে, বিভাগীয় মামলায় অনেকে গা করছেন না, তাই মাঠ পর্যায়ে অনিয়ম কমছে না। ফলে অনিয়ম, দুর্নীতি ঠেকাতে এবার ফৌজদারি মামলা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার নির্দেশনাটি পাঠিয়েছেন। 

এতে উল্লেখ করা হয়েছে, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করতে হবে।

এছাড়া, প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিদিন যথাসময়ে অফিসে উপস্থিত হতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো অবস্থাতেই কর্মস্থল ত্যাগ করা যাবে না। 

অন্যদিকে, 'ক' ক্যাটাগরির আবেদনগুলো দ্রুত নিষ্পন্ন করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে প্রতিবেদন দাখিল করতে হবে।

এছাড়া, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন সেবা সংক্রান্ত অনিষ্পন্ন আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা/পদক্ষেপ গ্রহণ করতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে