লেবাননের জন্য সহযোগিতা নিয়ে গেল সৌদি প্লেন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

লেবাননের জন্য সহযোগিতা নিয়ে গেল সৌদি প্লেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০৬:২৪:৪৫ পূর্বাহ্ন

লেবাননের জন্য সহযোগিতা নিয়ে গেল সৌদি প্লেন

ছবি:সংগৃহীত


লেবাননে সম্পূর্ণ অন্যায়ভাবে একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল। আর তাই পুরো মধ্যপ্রাচ্য দেশটির পাশে এসে দাড়িয়েছে। কয়েক দিন আগে লেবাননে জাতিসংঘের মিশনে ইসরায়েলি হামলার পর, পশ্চিমা দেশগুলোও এ নিয়ে সরব হয়েছে। এমনকি তারা ইসরায়েলকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে চাপও দিচ্ছে।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিজ নিজ জায়গা থেকে লেবাননকে সহায়তা করছে। সম্প্রতি ইরানের শীর্ষ কর্মকর্তারাও লেবানন ঘুরে গেছেন। এবার লেবাননের জন্য সহায়তা পাঠাতে এগিয়ে এসেছে সৌদি আরব। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে মেডিকেল ও খাদ্য সামগ্রী সরবরাহে রোববার ‘আকাশ সেতু’ চালু করেছে সৌদি আরব। এরই অংশ হিসেবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০ টনের বেশি ত্রাণ নিয়ে লেবাননের উদ্দেশে ছেড়ে গেছে একটি বিমান।

সৌদির ত্রাণবাহী এই বিমানে উদ্ধারকারী একটি দলও রয়েছে। ওই দলটি লেবাননে উদ্ধার অভিযান চালাবে। গেল ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় আবাসিক এলাকায় লাগাতার বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। এর সপ্তাহখানেক পর লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযানও শুরু করে তেলআবিব।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী