ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের কেন গ্রে প্তা র করা হচ্ছে না: প্রশ্ন রিজভীর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের কেন গ্রে প্তা র করা হচ্ছে না: প্রশ্ন রিজভীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০৯:০০:৫৩ পূর্বাহ্ন

ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের কেন গ্রে প্তা র করা হচ্ছে না: প্রশ্ন রিজভীর

ছবি:সংগৃহীত


‘ছাত্রদের ওপর গুলি চালানো ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের কেনো গ্রেপ্তার করা হচ্ছে না’ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এমন প্রশ্ন রাখেন তিনি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেককে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান রিজভী।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘ছাত্রদের ওপর যেসব ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী বন্দুক দিয়ে গুলি চালিয়েছে, সেই ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের এখনো কেনো গ্রেপ্তার করা হচ্ছে না? যারা আবু সাঈদ, মুগ্ধকে হত্যা করেছে তাদেরকে আপনারা খুঁজে পাবেন না, এটা কেমন কথা? আপনারা যদি এদেরকে আইনের আওতায় না আনেন তাহলে তারা আরও বড় ধরনের নাশকতা করবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা ভারতে গিয়েছে। ভারত তাদের পাসপোর্ট চেক করেনি, তাদের ভিসাও লাগেনি। অথচ বাংলাদেশের অন্য মানুষ ভারতে গেলে তাদের তো পাসপোর্ট ও ভিসা লাগে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে র‌্যাব ও পুলিশ বাংলাদেশে দুই মাস গুম করে রাখার পরে ভারতে ফেলে দিয়ে এসেছিল। সেখানে তাকে জেল খাটতে হয়েছে।’

রিজভী আরও বলেন, ‘ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। সে দেশে গণতন্ত্র আছে। তারা কী করে বাংলাদেশকে এক চোখে দেখে? তারা জনগণকে অবজ্ঞা করে, তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বমৌভত্ব নিয়ে অবজ্ঞা করে। তারা শুধু অতিথি হিসেবে গ্রহণ করে দুনিয়ার সবচেয়ে ঘাতক রাজনীতিবিদ শেখ হাসিনাকে।’

এ সময়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদুল কবির, যুবদলের নেতা মেহেবুব মাসুম শান্তসহ দলটির অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে