সিলেট বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সিলেট বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০৯:২০:০৭ পূর্বাহ্ন

সিলেট বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি: নিজস্ব


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাই - কারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিলেটের কোম্পানীগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৩৭ বোতল ফেনসিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

জানাযায়,রবিবার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে  রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটের সময় র‌্যাব-৯, সিলেটের কোম্পানীগঞ্জ গৌরিনগর গ্রামের কুতুব উদ্দিনের বসত ঘর থেকে ১৯৩৭ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা  হলেন,মশাইদ (৪০) পিতা মৃত আতাউল, ইমাম উদ্দিন (৩৫) পিতা মৃত নজিব আলী,আলাই (৩৫) পিতা মৃত তেরা মিয়া, জাহাঙ্গীর আলম (৩০) পিতা মৃত ইউসুফ আলী,রায়হান আহমেদ (১৮) পিতা তাজউদ্দিন, পলাতক আসামি কুতুব উদ্দিন (৫৫) পিতা মৃত আব্দুল জহির সর্ব সাং গৌরিনগর,৩ নং ওয়ার্ড, ৬ দক্ষিণ রনিখাই ইউনিয়ন, কোম্পানীগঞ্জ সিলেট।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক