কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি খোলার দাবিতে মা ন ব ব ন্ধ ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি খোলার দাবিতে মা ন ব ব ন্ধ ন

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ১১:৪১:২৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি খোলার দাবিতে মা ন ব ব ন্ধ ন

ছবি: সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে পাথর কোয়ারি খোলার দাবিতে মানববন্ধন হয়েছে। 'কোম্পানীগঞ্জ উপজেলার সচেতন নাগরিক সমাজ'–এর ব্যানারে ধলাই সেতুর ওপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন চলাকালে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও ব্যবসায়ী নেতা শওকত আলী বাবুলের সভাপতিত্বে এবং মাস্টার মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন এডভোকেট মো. বোরহান উদ্দিন খন্দকার, ব্যবসায়ী নেতা মো. সুলেমান তালুকদার, মো. এনায়েতুল ইসলাম, মো. ফখরুল আলম, মো. তেরা মিয়া, মো. ফজল মিয়া, মাসুক মিয়া, ওয়ারিছ তালুকদার, হারুনর রশীদ, হুমায়ুন রশীদ হুমন, হাবিবুর রহমান, আদনান আহমদ ও আবু তাহের মুবিন প্রমুখ।

বক্তারা বলেন, ধলাই সেতু দুই পাড়ের লক্ষাধিক মানুষের মধ্যে বন্ধন রচনা করেছে। এই সেতুর কারণে মানুষের যোগাযোগ যেমন সহজতর হয়েছে। গতি এসেছে ব্যবসা-বাণিজ্যেও। পরিবর্তন হয়েছে মানুষের জীবনমানের। বালু কারবারিরা অবাধে সেতুর নিচ থেকে বালু তোলায় ঝুঁকিতে পড়েছে সেতুটি। তাদের কবল থেকে সেতু রক্ষায় উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ব্যবসায়ি সিন্ডিকেটের কারণে ভোলাগঞ্জসহ সিলেটের পাথর কোয়ারিগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে। ফলে লক্ষ লক্ষ শ্রমিক ও ব্যবসায়ী বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। এর মধ্যেই ধাপে ধাপে বন্যা। এ যেন মরার উপর খাঁড়ার ঘা। তাই এই এলাকার শ্রমিকেরা যাতে দুই বেলা দুমুঠো খেয়ে-পরে বাঁচতে পারেন, সেদিক বিবেচনা করে পাথর কোয়ারি খোলে দেওয়ার জোর দাবি তাঁদের।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক