রনিকে দেখে নেওয়ার হুমকি দিলেন ‘ওসি হেলাল’
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

রনিকে দেখে নেওয়ার হুমকি দিলেন ‘ওসি হেলাল’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ১০:৪৪:৩২ পূর্বাহ্ন

রনিকে দেখে নেওয়ার হুমকি দিলেন ‘ওসি হেলাল’

ছবি:সংগৃহীত


পুলিশের ওসি পরিচয়ে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। হোয়াটসঅ্যাপের একটি ফোনকলে তাকে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানান রনি। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

রবিবার দুপুরে (১৩ অক্টোবর) এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট করেছেন গোলাম মাওলা রনি।

 ওই পোস্টে তিনি লিখেছেন, ‘দেশে কী হচ্ছে! সেনাবাহিনীর পোশাক পরে ডাকাতি। আর পুলিশের নাম ভাঙিয়ে যে কত বড় সর্বনাশ হচ্ছে তার একটি সাক্ষাৎ নমুনা এই মাত্র পেলাম!’

‘+880 1829-673645 নম্বর থেকে হঠাৎ হোয়াটসঅ্যাপে একটি ফোন এলো। নম্বরের ওপরে লেখা ওসি হেলাল স্যার! বললেন কক্সবাজার থেকে বলছি ওসি হেলাল। আপনার নম্বরটি পুলিশের নম্বরের সঙ্গে কেন অ্যাড হয়ে আছে? তিনি আমাকে বারবার আমার হোয়াটঅ্যাপ চ্যাটে গিয়ে একটি কোড নম্বর দেখতে বললেন!’

রনি আরো লিখেছেন, ‘আমি যতবার বললাম- আমার ফোনে কোনো কোড নম্বর নেই। তিনি ততবার রাগ হয়ে আবোলতাবোল বলা শুরু করলেন।’

‘আমি বললাম- আমি প্রয়োজনে পুলিশের টেলি কমিউনিকেশন বিভাগ অথবা সাইবার ইউনিটের সঙ্গে কথা বলব! আমার কথা শুনে তিনি তেলেবেগুনে জ্বলে উঠলেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দিলেন। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি!’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে