ওসমানীনগরে যুবতির আত্মহত্যা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

ওসমানীনগরে যুবতির আত্মহত্যা

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ১২:৫৬:৫৭ অপরাহ্ন

ওসমানীনগরে যুবতির আত্মহত্যা

প্রতীকী ছবি


ওসমানীনগরে ফাতেমা আক্তার এ্যানি(২০) নামের এক যুবতির আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার তাজুপুর ইউনিয়নের দ্বিগর গয়াসপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের মেয়ে। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

জানাগেছে, দ্বিগর গয়াসপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের মেয়ে ফাতেমা আক্তার এ্যানি গত ৮ অক্টোবর দুপুর দেড়টার দিকে নিখোঁজ হলে থানায় পরিবারের সদস্যরা সাধারণ ডায়েরী করেন । ডায়েরী নং ৩৯২। ১০ অক্টোবর  এ্যানি পিত্রালয়ে আবার ফিরে আসার পর ১১ অক্টোবর জিডিটি প্রত্যাহার করা হয় বলে জানান, এসআই ওবায়দুল হাসান। গতকাল রোববার দুপুর ২টার দিকে এ্যানির চাচাতো ভাই ও বোনের জামাই দ্বিগর গয়াসপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল কাইয়ুম(৪০) এর তত্বাবধানে থাকা যুক্তরাজ্য প্রবাসীর আব্দুর রহমানের বাসা তাজপুর স্কুল রোডস্থ আসমা ভিলার একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। এসময় এ্যানির মা সালেহা বেগম(৫০) ও আব্দুল কাইয়ুম জানান, তারা বাসার বাইরে ছিলেন। খবর পেয়ে থানা-পুলিশ আসমা ভিলার কক্ষের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।

তবে এ্যানির প্রায় ১৮ মাস আগে এক প্রবাসীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয়ে ছিলো বলে জানান, এ্যানির দুলাভাই আব্দুল কাইয়ুম।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী নিশ্চিত করে বলেন, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী