ওসমানীনগরে চিনির ট্রাক ছি নতাই করতে গিয়ে আ টক দুই বিএনপি নেতাসহ ৬ জন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

ওসমানীনগরে চিনির ট্রাক ছি নতাই করতে গিয়ে আ টক দুই বিএনপি নেতাসহ ৬ জন

মোঃ সুয়েব আহমদ, ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ০২:০২:৫৩ পূর্বাহ্ন

ওসমানীনগরে চিনির ট্রাক ছি নতাই করতে গিয়ে আ টক দুই বিএনপি নেতাসহ ৬ জন


সিলেটের ওসমানীনগরে ট্রাকে বোঝাইকৃত ভারতীয় চোরাই চিনি ছিনতাইয়ের চেষ্টাকালে আটক করা হয়েছে সিলেট মহানগর বিএনপির দুই প্রভাবশালী নেতাসহ ৬ জনকে।

রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাদিপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে জনতার সহযোগিতায় তাদেরকে আটক করে পুলিশ। এসময় চিনির চালান ছিনতাইয়ে ব্যবহৃত ২টি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস ও চোরাই চিনি ভর্তি ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা ভার্তখলা সোনালী-২২ নং বাসার মৃত দিলু মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৩), সিসিকের ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ভার্থখলা রুপালী আবাসিক এলাকার ৪৫নং বাসার মৃত ছানা মিয়ার ছেলে মো. সুলেমান হোসেন সুমন (৪২)।

চিনিকাণ্ডে সিন্ডিকেটে জড়িত আটক অন্যরা হলেন- জৈন্তাপুরের বাঘেরখাল এলাকার মো. মনতাজ আলীর ছেলে তোফায়েল আহাম্মেদ (২৬), একই এলাকার জামাল উদ্দিনের ছেলে শাহিন আহাম্মেদ (২৫), গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ৩য় খন্ডের মো. মঈন উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (৪২) ও সিলেটের শাহপরান থানাধীন বটেশ্বর মলাইটিলা এলাকার মৃত করম আলীর ছেলে মনির আহাম্মেদ (৩২)।

জানা যায়, আটক বিএনপির দুই নেতাসহ অজ্ঞাত কয়েকজন সিলেট সীমান্ত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চোরাই চিনির ট্রাকটিকে সিলেট থেকে পিছু ধাওয়া করেন। তারা সাদিপুর এলাকায় পৌঁছার পর ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করেন। জনতা বুঝতে পেরে তাদের আটক করে পুলিশকে খবর দেন। তখন আটক দু’জন নিজেদের বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন। তারা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী বলয়ের নেতা বলে জানা গেছে।

স্থানীয়রা আরও জানান, ওয়ার্ড বিএনপির দুই নেতার নেতৃত্বে নেতাকর্মীরা চিনির ট্রাকটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সিলেট নগরী থেকে ধাওয়া করেন। পথিমধ্যে সাদিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করলে শুরু হয় হট্টগোল। এমন সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে দুই বিএনপি নেতাকে আটক করতে সক্ষম হলেও অন্যরা গাড়ি রেখে পালিয়ে যান। তখন জনতা পুলিশকে খবর দিলে তাদের আটক করে জব্দকৃত গাড়িসহ থানা হেফাজতে নেওয়া হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আরাফাত জাহান চৌধুরী জানান, আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা দায়ের করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক