সিলেটে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সিলেটে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ০৫:৪২:১০ পূর্বাহ্ন

সিলেটে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

ছবি: সংগৃহীত


সিলেটে বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

পাঁচ দিনব্যাপী এ দুর্গোৎসব উদযাপন শেষে রবিবার (১৩ অক্টোবর) বিকাল ৩টা থেকে  সিলেটের চাঁদনী-ঘাটে প্রতিমা বিসর্জন শুরু হয়। প্রতিমা বিসর্জনের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী, এনডিসি।

এর আগে, দশমীর দিনে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর দেওয়ার মাধ্যমে সিঁদুর খেলায় মাতেন হিন্দু ধর্মাবলম্বীবৃন্দ। এ সময় সব অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিকাশের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ  গড়ে তোলার প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীবৃন্দ। বিজয়া দশমী উপলক্ষ্যে বিভিন্ন সংঘের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। দর্পণ বিসর্জন আর দেবী আরাধনায় শেষ হয় দশমীর আচার-অনুষ্ঠান।   

বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যা ব, সেনাবাহিনী ও পুলিশের বিশেষায়িত ইউনিট সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর এবং জেলা শাখা সূত্রে জানা গেছে, এ বছর ৫৯৩টি মণ্ডপে পূজা আয়োজন করা হয়েছে। সিলেট জেলায় মোট ৪৪০টি মণ্ডপে দুর্গা পূজা পালিত হয়েছে। তার মধ্যে ৪০৮টি সর্বজনীন ও ৩২টি পারিবারিক। আর সিলেট মেট্রোপলিটন এলাকায় ১৫৩টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। তার মধ্যে সর্বজনীন ১৩৬টি ও পারিবারিক ১৭টি। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক