সিলেটে মোবাইল ল্যাবরেটরী ভ্যানের উদ্বোধন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সিলেটে মোবাইল ল্যাবরেটরী ভ্যানের উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ০৯:০৯:১২ পূর্বাহ্ন

সিলেটে মোবাইল ল্যাবরেটরী ভ্যানের উদ্বোধন

ছবি:সংগৃহীত


সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, অনিরাপদ খাদ্য পরিবেশনের দিন শেষ। আগে পরীক্ষাগার ছিল একটা স্থায়ী জায়গায়। এখন মোবাইল ল্যাবরেটরী ভ্যানের মাধ্যমে পরীক্ষাগারের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। খাদ্যকে নিরাপদ ও খাবার উপযোগী করা ব্যবসায়ী ভোক্তা সবার নৈতিক দায়িত্ব।

তিনি সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মুখ প্রান্তে সিলেট বিভাগের মোবাইল ল্যাবরেটরী ভ্যানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আমরা ব্যবসায়ীদের আতঙ্কিত করতে চাই না উল্লেখ করে আবু আহমদ ছিদ্দীকী আরো বলেন, এখন নিরাপদ খাদ্য সংক্রান্ত যেসব আইন কানুন আছে সেগুলো মেনেই কাজ করতে হবে। খাদ্য উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও খাদ্য গ্রহণ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে খাদ্য খাওয়ার অনুপযোগী হয়ে যেতে পারে। কাজেই খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে খাদ্যের গুণগত মান নিশ্চিত রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে খুবই সচেতন থাকতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন।

মোবাইল ল্যাবরেটরী ভ্যানের মাধ্যমে ৩২ ধরনের খাবারের নমুনা পরীক্ষা করা সম্ভব। এতে খাদ্যে ভারি ধাতুর উপস্থিতি, এন্টিবায়োটিক রেসিডিউ শনাক্তসহ খাদ্যে ভেজাল, রাসায়নিক দ্রব্য ও কীটনাশকের উপস্থিতি সনাক্ত করা যাবে। এ মোবাইল ল্যাবরেটরী ভ্যান সিলেট বিভাগের চারটি জেলা এবং উপজেলা পর্যায়ে নিয়মিত খাদ্যের নমুনা পরীক্ষার মাধ্যমে নিরাপদ খাদ্য প্রাপ্তিতে অগ্রণী ভূমিকা রাখবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী