‘ডিমের দাম বাড়লো কেন, তাও আসিফ নজরুলের দোষ’
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

‘ডিমের দাম বাড়লো কেন, তাও আসিফ নজরুলের দোষ’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ১০:১০:২০ পূর্বাহ্ন

‘ডিমের দাম বাড়লো কেন, তাও আসিফ নজরুলের দোষ’

ফাইল ছবি


সামাজিকযোগাযোগ মাধ্যমে মানুষ ভুল বুঝে তার বিষয়ে বিভিন্ন মন্তব্য করে বলে মনে করেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের বিষয়ে সচিবালয়ে নিজ দপ্তরে এক জরুরি ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, ‘মাঝে মাঝে লোকজন একটু কনফিউজড হয়ে যায়। মাঝে মাঝে শুনি মানুষজন আমাকে বলে, সামাজিকযোগাযোগ মাধ্যমে শুনি- ডিমের দাম বাড়লো কেন, তাও আসিফ নজরুলের দোষ। একজন ছাত্র চিকিৎসা পাচ্ছে না, আসিফ নজরুলের দোষ বা আইন মন্ত্রণালয়ের দোষ। পুলিশ গ্রেফতার করলো কেন সেটাও নাকি আইন মন্ত্রণালয়ের দোষ। পুলিশের গ্রেফতারের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কি সম্পর্ক?’

উপদেষ্টা বলেন, ‘মনে হয় আমাদের প্রতিবেশি প্রত্যাশা কিংবা আমাকে হয়তো আপনারা কেউ কেউ বেশি ভালোবাসেন। কিন্তু এটা তো আইন দ্বারা ডিফাইনড, অন্য মন্ত্রণালয়ের কাজ তো আমি করতে পারব না। কোনোরকম এখতিয়ার আর আমার নেই।’

‘তবে যখন উপদেষ্টামণ্ডলীর সভা হয় যখন ইস্যুগুলো আসে, তখন নিজেদের মতামত পরামর্শ উদ্বেগ এগুলো জানাতে পারি। কিন্তু সেগুলো বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। উনারা যথেষ্ট চেষ্টা করেন’ বলেন আইন উপদেষ্টা।

এছাড়া এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার পেছনের দেয়ালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। এরপর এটি নিয়েও সামাজিকযোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। তবে আজ ব্রিফিংয়ের সময় উপদেষ্টার পেছনের দেয়ালে আর বঙ্গবন্ধুর ছবি ছিল না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে