কোম্পানীগঞ্জে জরায়ুর ক্যা ন্সা র প্রতি*রোধে কিশোরীদের টিকার নিবন্ধন শুরু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে জরায়ুর ক্যা ন্সা র প্রতি*রোধে কিশোরীদের টিকার নিবন্ধন শুরু

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ১১:০৪:২১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে জরায়ুর ক্যা ন্সা র প্রতি*রোধে কিশোরীদের টিকার নিবন্ধন শুরু

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জে 'জরায়ুমুখ ক্যান্সার' প্রতিরোধে আগামী ২৪ অক্টোবর থেকে এইচপিভি টিকা ক্যাম্পেইন চালু হতে যাচ্ছে, চলবে দশদিন। এ সময়ে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভির (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা দেওয়া হবে। এই টিকা নিতে হলে আগে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে।

সোমবার (১৪ অক্টোবর) এ টিকাদান ক্যাম্পেইন সফল করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল।

সভায় জানানো হয়, জরায়ু ক্যানসারে আক্রান্তের হার বিশ্বে চতুর্থ সর্বোচ্চ এবং দেশে দ্বিতীয় সর্বোচ্চ। জরায়ু ক্যান্সার বিশ্বে প্রায় সাড়ে ৩ লাখ নারী মারা যান যার মধ্যে ৯০ ভাগই ঘটে উন্নয়নশীল দেশে। বাংলাদেশে প্রতি লাখ নারীর মধ্যে ১৬ জন জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং ৬ হাজার ৫৮২ জন নারী বছরে মারা যান। অথচ এটি একটি প্রতিরোধযোগ্য ক্যানসার। এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এজন্য নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা www . vaxepi . gov . bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। পরে ওই কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করা যাবে।

সভায় কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমেদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিদুল ইসলাম, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মো. আবুল খায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদা ইয়াসমিন, ব্র্যাকের কোম্পানীগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার তানজিল আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের অফিস সহকারী মাওলানা মুজিবুর রহমানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট (এমটি) ফারুক আহমেদের সঞ্চালনায় সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফজলুল কাদের।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী