জৈন্তাপুরে ৩৪ বস্তা ভারতীয় চিনি সহ ট্রাক আটক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৩৪ বস্তা ভারতীয় চিনি সহ ট্রাক আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ১০:০১:৩৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৩৪ বস্তা ভারতীয় চিনি সহ ট্রাক আটক

ছবি: নিজস্ব


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৪ই অক্টোবর)  রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নিজপাট ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত সারীঘাট উত্তর বাজারে অভিযান চালায় পুলিশ। 

এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক এ এম এম আশরাফুল হকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সারীঘাট পান্হশালা হইতে ২০০ গজ উত্তরে একটি ট্রাক ( সিলেট -ড -১১-১৭৩৮) আটক পরবর্তী তল্লাশি চালায় পুলিশ। 

পরে ট্রাক থেকে ৩৪ বস্তুা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা চালক সহ চোরাকারবারি পালিয়ে যায়। পুলিশ জানায় আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৬৬ হাজার টাকা সমপরিমাণ। 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান চিনি সহ ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী