উমেদকে নিয়ে অপপ্রচারের নিন্দা যুবদলের
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

উমেদকে নিয়ে অপপ্রচারের নিন্দা যুবদলের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ১০:১৭:৫২ পূর্বাহ্ন

উমেদকে নিয়ে অপপ্রচারের নিন্দা যুবদলের

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ-কে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

রোববার (১৩ অক্টোবর) সিলেট মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন- ‘ দেশের দুঃসময়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ জাতীয়তাবাদী শক্তির যেসকল নেতাকর্মী রাজপথে জীবন বাজী রেখে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন উমেদুর রহমান উমেদ তাদের অন্যতম। একটি কুচক্রি মহল কৌশলে উমেদুর রহমান উমেদসহ আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সাংবাদিক বন্ধুদেরকে ভুল তথ্য দিচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা সুষ্ঠু ধারার রাজনীতি পছন্দ করি এবং সকল দলের রাজনৈতিক নেতা-কর্মীকে আমরা শ্রদ্ধার চোঁখে দেখি। বিশেষ করে আমরা প্রতিহিংসামূলক রাজনীতি করিনা। যতটুকু সম্ভব মানুষের উপকারে ও সমাজের কল্যাণে কাজ করার চেষ্টা করি। অথচ আজ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে যাচাই বাছাই করে ও সঠিক তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করার জন্য সাংবাদিক বন্ধুদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী