সিলেট ও সুনামগঞ্জে ১ কোটি ৮০ লক্ষ টাকার চো*রাই পণ্য আ*টক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ১ কোটি ৮০ লক্ষ টাকার চো*রাই পণ্য আ*টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ০১:৪৯:২৮ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ১ কোটি ৮০ লক্ষ টাকার চো*রাই পণ্য আ*টক


বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে ১ কোটি ৮০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ ও ১৫ ই অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির অধীনস্থ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। এই দুইদিনের অভিযানে ভারতীয় শাড়ি ৩৬৯ পিস, লেহেঙ্গা ৭ পিস, সানগ্লাস ৪০৯৯ পিস, চিনি ১৬ হাজার ৪০০ কেজি, আপেল ২ হাজার ৮৫০ কেজি, মহিষ ৯টি, গরু ৪৩টি, বিড়ি ৯৮০ প্যাকেট ও বাংলাদেশি রসুন ৮৮০ কেজি আটক করা হয়। এ সময় এ সকল মালামাল পরিবহনের কাজে নিয়োজিত একটি ডিআই পিকআপ ও পাথর উত্তোলনকারী ৭টি নৌকা আটক করা হয়। 

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা মোতাবেক সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।

তিনি বলেন, আটককৃত মালামাল বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী