এইচএসসিতে সিলেটে জিপিএ-৫ বেড়েছে চারগুণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

এইচএসসিতে সিলেটে জিপিএ-৫ বেড়েছে চারগুণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ০৩:১৯:৩৪ পূর্বাহ্ন

এইচএসসিতে সিলেটে জিপিএ-৫ বেড়েছে চারগুণ

ছবি সংগৃহীত


এইচএসসি ও সমমানে সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ দুটোই বেড়েছে। তবে গতবছরের চেয়ে জিপিএ-৫ বেড়েছে চারগুণ। এ বছর পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ।

গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ এবং জিপিএ-৫ বেড়েছে ৪ হাজার ৪৯০টি। গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭১ দশমিক ৬২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৭০৪ জন। আর এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, আইসিটি বিষয়ে পরীক্ষা ভালো হওয়ায় জিপিএ-৫ ও পাসের হার দুটোই বেড়েছে। এছাড়া এবছর পরীক্ষাও হয়েছে কম বিষয়ে।

সিলেট শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবছর বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১৬৫ জন। পাস করেছে ৭১ হাজার ১২ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ২৮ হাজার ৩৫১ ছেলে এবং ৪২ হাজার ৬৬১ মেয়ে।

জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন। এরমধ্যে দুই হাজার ৮৬৯ ছেলে এবং ৩ হাজার ৮২৯ জন মেয়ে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী