ছবি: নিজস্ব
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পাচারের সময় দুইটি ভারতীয় বাছুর আটক করেছে পুলিশ। তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার রাজবাড়ী মিনি স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় মডেল থানা পুলিশ।
এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স মিনি স্টেডিয়াম এলাকায় অভিযান করলে চোরাকারবারির বাছুর দুইটি ফেলে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত নামীয় দুইজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। তিনি আরো বলেন মাদক ও চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




