জৈন্তাপুরে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৮৪.০৯%
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৮৪.০৯%

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ০৪:২০:৪৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৮৪.০৯%

ফাইল ছবি


চলতি বছর জৈন্তাপুরে এইচএসসি, এইচএসসি (বিএম),আলিম ও সমমানের পরীক্ষায় পাশের হার শতকরা ৮৪.০৯%। সেই সাথে পুরো উপজেলায় মোট ২৯ জন পরীক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়ে উত্তির্ন হয়েছে।

মঙ্গলবার (১৫ই অক্টোবর)  সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা ও জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অঃদাঃ) আবু সাইদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিবরনীতে তা জানানো হয়।

এ বছর জৈন্তাপুর ৭টি প্রতিষ্ঠান থেকে ১২৬০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মাঝে উত্তির্ন হয়েছে ১০৪৩ জন। পাশের হার ৮২.৭৮% সে সাথে উক্ত প্রতিষ্ঠান থেকে জিপিএ -৫ পেয়েছে ২৭ জন পরীক্ষার্থী। 

পাশাপাশি এ বছর কারিগরি শাখায় (বিএমটি) দুইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২২০ জন পরীক্ষার্থী এইচএসসি (বিএমটি) পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ২০৬ জন। পাশের হার ৯৩.৬৪% এবং ২ জন জিপিএ -৫ পেয়েছে। সেই সাথে আলিম পরীক্ষায় উপজেলার খরিল নেজামুল উলুম ফাজিল মাদ্রাসা হতে ২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তির্ন হয়েছে ১৫ জন। পাশের হার ৬৫.২২%।

অন্যান্য বারের মত এবারও এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশের সফলতা দেখিয়েছে জাফলংভ্যালী বোর্ডিং স্কুল। এ বছর তারা ২২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সকলে কৃতকার্য হওয়ার পাশাপাশি ১৪টি জিপিএ -৫ অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী