সিসিকের সাবেক প্যানেল মেয়র তৌফিক বক্স গ্রে প্তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সিসিকের সাবেক প্যানেল মেয়র তৌফিক বক্স গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ০৫:০৬:০৫ পূর্বাহ্ন

সিসিকের সাবেক প্যানেল মেয়র তৌফিক বক্স গ্রে প্তা র

ছবি: সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা তৌফিক বক্স লিপনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় সিলেট মহানগরের মিরাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯-এর একটি দল।

গ্রেপ্তারকৃত তৌফিক বক্স লিপন (৫০) সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি দক্ষিণ সুরমার মৃত তসলিম বক্সের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বলেন, সিসিকের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র লিপন বক্সকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামল রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে এসএমপি, সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী