গোলাপগঞ্জে এইচএসসিতে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে এইচএসসিতে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ০৬:৪২:৫১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে এইচএসসিতে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলা মাধ্যমে শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ১৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ২হাজার ৬৫৭ জন। পাসের হার ৮৩.৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭৪ জন। সর্বোচ্চ ১১৪টি জিপিএ-৫ পেয়েছে সরকারি এমসি একাডেমি।

এছাড়াও আলীম পরীক্ষায় উপজেলার ৫টি মাদ্রাসা থেকে ১৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করে ১৬৭ জন। পাসের হার ৯৯.৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন। ২জনই ফুলবাড়ি আজিরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী।

গত বছর এ উপজেলায় এইচএসসিতে পাসের হার ছিলো ৭৮.৪৩ শতাংশ। জিপিএ-৫ পায় ৬০ জন শিক্ষার্থী। সে বছরও সবচেয়ে বেশি ৪৯টি জিপিএ-৫ লাভ করে সরকারি এমসি একাডেমি। উপজেলায় আলীম পরীক্ষায় পাসের হার ছিলো ৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন।

এদিকে চমক দেখালো গোলাপগঞ্জের এমসি একাডেমির। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার দৌড়ে চমক দেখালো সরকারি এমসি একাডেমি।

উপজেলার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ১৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ২হাজার ৬৫৭ জন। পাসের হার ৮৩.৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭৪ জন। সর্বোচ্চ ১১৪টি জিপিএ-৫ পেয়েছে সরকারি এমসি একাডেমি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী