ওসমানীনগরে পুনর্বাসন চেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের আবেদন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে পুনর্বাসন চেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের আবেদন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ০৭:৫৯:০৪ পূর্বাহ্ন

ওসমানীনগরে পুনর্বাসন চেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের আবেদন

ছবি: নিজস্ব


ওসমানীনগরের গোয়ালাবাজারে সরকারী ভূমিতে অস্থায়ী হাট বসাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অনুমতি চেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের আবেদন করার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এ আবেদন করেন তারা।

জানা গেছে, উপজেলার গোয়ালাবাজারে ২০১০ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা ফুটপাতের শৃংখলা ফেরাতে স্থানীয় হকারদের সরিয়ে পুনর্বাসন হিসেবে ১নং খাস খতিয়ানের ভূমি পুরাতন গরুরহাটের একটি অংশে বসার অনুমতি দেন। এরপর এদের মধ্যে ২৬জন ক্ষুদ্র ব্যবসায়ী একটি অংশে অস্থায়ী ঘর নির্মাণ করে ব্যবসা করেন। বাকি অংশে ছাগলের হাট এবং গণশৌচাগার স্থাপন করা হয়। গেল বছরের ২৬ অক্টোবর ভোরে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানগুলো আগুনে পুড়ে কয়েক লক্ষ টাকার মালামাল ছাই হয়ে যায়। এরপর আবার তারা ওই ভূমিতে অস্থায়ীভাবে দোকান বসাতে চেষ্টা করলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আবেদন করেন।

ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কাদির বলেন, আমরা ফুটপাতে ব্যবসা করতাম। বাজারের শৃংখলার জন্য আমাদেরকে পুরাতন গরুর হাটে বসার অনুমতি দেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। গেল বছর আমাদের দোকানগুলো আগুনে পুড়ে গেলে আবার বসতে সংশ্লিষ্টদের অনুমতি পাচ্ছি না।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি। আমরা সংশ্লিষ্টদের নিয়ে বসে আইনগতভাবে সিদ্ধান্ত দেব।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী