এইচএসসি-আলিম উত্তীর্ণদের সিলেটে ছাত্রশিবিরের সংবর্ধনা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

এইচএসসি-আলিম উত্তীর্ণদের সিলেটে ছাত্রশিবিরের সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ০৮:৩৪:১০ পূর্বাহ্ন

এইচএসসি-আলিম উত্তীর্ণদের সিলেটে ছাত্রশিবিরের সংবর্ধনা

ছবি:সংগৃহীত


এইচএসসি-আলিম উত্তীর্ণদের নিয়ে সিলেটে ছাত্রশিবিরের তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপতিত্বে, মহানগর অফিস সম্পাদক শহিদুল ইসলাম সাজু'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সভাপতির বক্তব্যে মহানগর সভাপতি শরীফ মাহমুদ বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের তাদের অবিস্মরনীয় ফলাফলের জন্য আল্লাহ তায়া’লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং জীবন পরিচালনায় রাসুলুল্লাহ সাঃ এর আদর্শ ধারন করা সবার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, আমাদের পিতা-মাতার অক্লান্ত পরিশ্রমের ফল হচ্ছে আমাদের এই কাঙ্খিত ফলাফল, সবাইকে পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হিসবে গড়ে উঠতে হবে।

তিনি আরো বলেন, আল্লাহ তায়া’লা মানুষদের দুনিয়ায় যে উদ্দ্যেশ্য সামনে রেখে প্রেরণ করেছেন সে পথে চলতে, মানুষের কল্যান এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যেয় নিয়ে আগামী পথচলার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য মহানগর সেক্রেটারিয়েট সদস্য এবং বিভিন্ন ক্যাম্পাস দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন।

তাৎক্ষনিক সংবর্ধনায় শহরের বিভিন্ন কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী