বালাগঞ্জ প্রেসক্লাবের সাথে পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়কের মতবিনিমিয়
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

বালাগঞ্জ প্রেসক্লাবের সাথে পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়কের মতবিনিমিয়

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ০৯:৩২:২৮ পূর্বাহ্ন

বালাগঞ্জ প্রেসক্লাবের সাথে পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়কের মতবিনিমিয়

ছবি: নিজস্ব


দীর্ঘ ১৩ বছর পর দেশে আগমন উপলক্ষে বালাগঞ্জ প্রেসক্লাব’র সাথে মতবিনিময় করেছেন পর্তুগাল বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক, এমসি কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা শেখ খালেদ আহমদ মিনহাজ। দুপুরে তার বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউয়িনের বাণীগাঁও শেখবাড়িতে তিনি এ মতবিনিময় করেন।

এ সময় তিনি বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে বিশ্বের দেশে দেশে তার নিজের এবং দলীয় পক্ষ থেকে পালিত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন, আমরা চাই ভবিষ্যতে এ দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম না হোক। দেশের মানুষ নিরাপদে জীবনযাপনের অধিকার ভোগ করুক। তিনি সাংবাদিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে বলেন, আমি বালাগঞ্জবাসীর জন্য কাজ করতে চাই, দোয়া চাই, ভালোবাসা চাই।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু। শেখ খালেদ আহমদ মিনহাজ’র সৌজন্যে মতবিনিময় ও মধ্যাহ্নভোজে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেন বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমির আলী, সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ, কার্য নির্বাহী সদস্য মুহিব হাসান, রোটারিয়ান কবির আহমদ, আতাউর রহমান কাওছার এবং আবু তাহের প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী