ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের নিয়ে গঠিত সমাজিক সংগঠন “গোয়াইনঘাট এসোসিয়েশন দ্যু লা ফ্রান্স” এর ২০২৪-০২৫ সালের ৪সদস্য বিশিষ্ট আংশিক কমিটির ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ স্থানীয় সময় বিকেল ৭টায় প্যারিসের ধানসিঁড়ি রেষ্টুরেন্টে সংগঠনের এক সাধারন সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে উপদেষ্টা পরিষদের সদস্য জিল্লুর রহমান, আতাউর রহমান, বিধান ধর, মোজ্জাম্মিল আলী, আরিফ মাহমুদ, মঈন উদ্দিন, হেলাল উদ্দিন আব্দুল কাদির জিলানী ও ফখর উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কমিটির সভাপতি মো. আব্দুল বাতেন, সহ-সভাপতি মোজাহের আলম,সাধারনসম্পাদক পলাশ ভদ্র ও সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী বাদশা।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুর রহমান, মঈন উদ্দিন,মাহবুবর রহমান সুমন, কাওছার আহমদ সাজু, সৈয়দ নুরুল হোসেন বাবলা, হোসাইন আহমদ, হেলাল আহমদ, শাহিন আহমদ, সেলিম আহমদ, জাহাঙ্গীর আলম, শরিফ আহমদ, মুজিবুর রহমান, মামুনুর রশীদ, তোফায়েল আহমেদ ও সুহেদ আহমেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
কমিটি গঠন শেষে সকল প্রবাসীদের নিয়ে এক বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়। পরিশেষে নতুন কমিটির সাথে সকলে এক যোগে কাজ করে সংগঠনের সেবা সমাজের মানুষের দ্বার গোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন উপস্থিত নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা / মনোয়ার




