বৃহস্পতিবার খুলছে শাবিপ্রবি, বাড়ল হলে ভর্তির সময়
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

বৃহস্পতিবার খুলছে শাবিপ্রবি, বাড়ল হলে ভর্তির সময়

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০১:২৭:৪৮ পূর্বাহ্ন

বৃহস্পতিবার খুলছে শাবিপ্রবি, বাড়ল হলে ভর্তির সময়


দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ১ দিন ছুটি ছুটি শেষে আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পুরোদমে শুরু হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দাপ্তরিক কার্যক্রম।  

এর আগে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা এবং ১৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ ঘোষণা করা হয়। তবে এ সময়ে শিক্ষার্থীদের আবাসিক হলে ভর্তির লক্ষ্যে হলসমূহ খোলা রাখা হয়।

এদিকে শিক্ষার্থীদের জন্য আবাসিক হলে নতুন নীতিমালার আলোকে বরাদ্দকৃত সিটে ভর্তির সময় মঙ্গলবার (১৫ অক্টোবর) শেষ হয়েছে। তবে কিছু শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেননি। তাদের জন্য আগামী ২২ অক্টোবর পর্যন্ত ভর্তির সময় বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে ভর্তি না হলে বরাদ্দকৃত সিট বাতিল বলে গণ্য হবে- এমনটি জানিয়ে নোটিশ দিয়েছে হল প্রশাসন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী