সিলেটে সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সিলেটে সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০২:৩৮:৩০ পূর্বাহ্ন

সিলেটে সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

ছবি সংগৃহীত


দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হতে পারে নিম্নচাপে। এর ফলে সিলেটসহ সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা সপ্তাহজুড়েই অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টির কারণে কিছুটা কমতে পারে তাপমাত্রা।

বুধবার (১৬ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহজুড়ে দেশের প্রতিটি বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে এর পরিমাণ বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা বিভাগের ২৬ থেকে ৫০ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৫ শতাংশ স্থান পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনার পাশাপাশি রাজশাহীতেও ৫০ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার তা আরো বেড়ে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট এই চার বিভাগের ৭৫ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী