গোয়াইনঘাটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০৫:৩২:৩৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা

ছবি: নিজস্ব


 সিলেটের গোয়াইনঘাটে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ) এর উদ্যোগে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান ও পুসাগ এর সাবেক কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠান পুসাগ সভাপতি মো. ফাহিম মোনায়েমের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম। 

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ রাহি ও বিপাশা বেগমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুস সামাদ, সংগঠনের উপদেষ্টা ও সিভিল ইঞ্জিনিয়ার সম্রাট তারেক, সাবেক সভাপতি সদর উদ্দিন, গোলজার হোসাইন ও রুহুল আমিন মারুফ।  অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি নাজমুজ ফাহিম অভিভাবক বৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী