সিলেট সীমান্ত এলাকায় টাস্কফোর্সের অ ভি যা নে বালুসহ আ ট ক ১
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

সিলেট সীমান্ত এলাকায় টাস্কফোর্সের অ ভি যা নে বালুসহ আ ট ক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০৬:০২:১৫ পূর্বাহ্ন

সিলেট সীমান্ত এলাকায় টাস্কফোর্সের অ ভি যা নে বালুসহ আ ট ক ১

ছবি:সংগৃহীত


সিলেটের সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানে ৬০ লক্ষ টাকার বালুসহ ১ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি এর অধীনস্থ লালাখাল বিওপির একটি বিশেষ টহল দল সেনাবাহিনী পুলিশের সমন্বয়ে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে উপজেলার পাখিবিল, কামরাঙ্গীরচর, উত্তর কামরাঙ্গীরচর এবং লালাখাল পাখিবিল এলাকায় এই অভিযান চলে।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবি (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জৈন্তাপুর উপজেলার উপজেলার পাখিবিল, কামরাঙ্গীরচর এবং উত্তর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ১৫,০০০ ফুট বালি জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলনের সময় লালাখাল পাখিবিল নামক স্থান থেকে বালুভর্তি হাইড্রোলিক ড্রামট্রাকসহ ১ জনকে আটক করে। ট্রাকসহ আটককৃত বালুর আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। আসামি ও আটককৃত মালামাল জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় বিজিবি। অভিযান পরিচালনাকালীন পরিবেশ অধিদপ্তরের দুই কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী