সিলেট সীমান্ত থেকে ধেরে নেওয়া ব্যক্তিকে ফেরত দেয়নি বিএসএফ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সিলেট সীমান্ত থেকে ধেরে নেওয়া ব্যক্তিকে ফেরত দেয়নি বিএসএফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০৯:০০:১১ পূর্বাহ্ন

সিলেট সীমান্ত থেকে ধেরে নেওয়া ব্যক্তিকে ফেরত দেয়নি বিএসএফ

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে ধরে নেওয়া বাংলাদেশি নাগরিককে বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। হোসেন আহমদ নামের ওই ব্যক্তিকে বিএসএফ ফেরত না দেওয়ার বিষয়টি  জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মতর্কা (ওসি) সরকার তোফায়েল আহমদ।হোসেন আহমদ গোয়াইনঘাট উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আবদুল হকের ছেলে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাটের পান্তুমাই সীমান্তের ১২৬৮ নম্বর পিলারের কাছ থেকে হোসনকে বিএসএফ ধরে নিয়ে গিয়েছিল।

পুলিশ জানায়, সীমান্ত এলাকায় হোসেন আহমদ গরু চরাচ্ছিলেন। একটি গরু সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় চলে যায়। এসময় গরুটি আনতে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

ওসি সরকার তোফায়েল আহমদ জানান, বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় হোসেন আহমদের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত তাকে ফেরত দেয়নি বিএসএফ। বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে হোসেনকে ফেরত আনার চেষ্টা করছে বলে জানা গেছে।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী