ছবি: নিজস্ব
গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের পূর্ব জাফলং ইউনিয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ অক্টোবর বিকেলে ইউনিয়নের মোহাম্মদপুর কার্যালয়ে সংগঠনের সভাপতি কয়েছ আহমেদের সভাপতিত্বে ও সহ-সভাপতি একে কামাল হোসেনের সঞ্চালনায় এই মাসিক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমান। সভায় সকলের মতামতের ভিত্তিতে উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে নতুন দায়িত্বশীল সদস্য নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সদস্য হতে সংগঠনের নিয়ম অনুযায়ী সদস্য ফরম পূুনণ করে আগ্রহী সদস্যরা আবেদন করতে পারবেন। সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়নের বিভিন্ন পদের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
উপজেলার নির্যাতিত নিপীড়িত শ্রমিকদের নায্য দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে সংগঠনটি ২০২৩ সালে উপজেলার ১৩টি ইউনিয়নের দায়িত্বশীল শ্রমিকদের নিয়ে গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন গঠিত হয়।
জৈন্তাবার্তা / মনোয়ার




