স্বাধীন বাংলা বেতারের শিল্পী সুজয় শ্যাম আর নেই
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

স্বাধীন বাংলা বেতারের শিল্পী সুজয় শ্যাম আর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৪ ১১:৫০:১৪ পূর্বাহ্ন

স্বাধীন বাংলা বেতারের শিল্পী সুজয় শ্যাম আর নেই

ছবি:সংগৃহীত


স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগীতযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সুরকার-সংগীত পরিচালক সিলেটের কৃতিসন্তান সুজেয় শ্যাম আর নেই।

বৃহস্পতিবার দিনগত রাত (শুক্রবার) ২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সুজেয় শ্যামের ভাতিজা সুমিত শ্যাম পল। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৭৮ বছর।

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন সুজেয় শ্যাম। গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন তিনি। গানটির প্রধান কণ্ঠশিল্পী ছিলেন অজিত রায়।

সুজেয় শ্যামের সুর করা অন্য গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ প্রভৃতি উল্লেখযোগ্য।

সংগীতে বিশেষ অবদানের জন্য একাধিক জাতীয় পুরস্কার পেয়েছেন সুজেয় শ্যাম। ২০১৮ সালে পেয়েছেন একুশে পদক। এমন একজন খ্যাতিমান শিল্পী মৃত্যুতে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই ইতোমধ্যে সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী