ওসমানীনগরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

ওসমানীনগরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৮/১০/২০২৪ ০৮:০৪:৫৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

ছবি: সংগৃহীত


ওসমানীনগরে যুবদল নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গত ১৫ অক্টোবর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ভোক্তভোগী। জিডি নং ৬৮১।

জানা গেছে, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের এওলাতৈল গ্রামের মো. কদর উদ্দিনের ছেলে ও সিলেট জেলা যুবদল সহ-সাধারণ সম্পাদক উপজেলা যুবদল যুগ্ম-আহ্বায়ক এবং বিএনপির সদস্য মোঃ ইসলাম উদ্দিনের বিরুদ্ধে ১৩ অক্টোবর কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে অশ্লীলভাবে অপপ্রচার করে। বিষয়টি নজরে এলে ১৫ অক্টোবর ওসমানীনগর থানায় তিনি সাধারণ ডায়েরী করেন।

ভোক্তভোগী যুবদল নেতা মোঃ ইসলাম উদ্দিন বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি চক্র এ ধরণের কাজ করিয়েছে। আমি আইনের আশ্রয় নিয়েছি।

জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম বলেন, অপপ্রচারের ঘটনায় একটি জিডি পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী