সিলেটে ট্রাক তল্লাশি করে ২৮১বস্তা চিনিসহ গ্রেপ্তার ২
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

সিলেটে ট্রাক তল্লাশি করে ২৮১বস্তা চিনিসহ গ্রেপ্তার ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৪ ০৮:২৪:৩৭ পূর্বাহ্ন

সিলেটে ট্রাক তল্লাশি করে ২৮১বস্তা চিনিসহ গ্রেপ্তার ২

ছবি:সংগৃহীত


সিলেটের পুলিশের অভিযানে ২৮১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শাহপরাণ থানার বটেশ্বর এলাকায় সিলেট-তামাবিল সড়ক থেকে ট্রাকে তল্লাশি চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। এসবের মূল্য ২৫ লাখ টাকা।

অভিযানকালে দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- দিনাজপুর জেলার সদর থানার কমলপুর গ্রামের মো. জবেদ আলীর ছেলে মো. আল মামুন সাদ্দাম (৩৪), একই জেলার চিরিরবন্দর থানার গলাহার গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (১৯)। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, এসব চোরাই চিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত মুড়া মিয়ার ছেলে দুলাল আহমদের (৩৮)। 

দুলালকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে, আটককৃত দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী