সিলেটে ছাত্রলীগ নেতাসহ দুজনকে কু পি য়ে ছে দু র্বৃ ত্ত রা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সিলেটে ছাত্রলীগ নেতাসহ দুজনকে কু পি য়ে ছে দু র্বৃ ত্ত রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৪ ১১:৫৪:৫২ পূর্বাহ্ন

সিলেটে ছাত্রলীগ নেতাসহ দুজনকে কু পি য়ে ছে দু র্বৃ ত্ত রা

প্রতীকী ছবি


সিলেটে এক ছাত্রলীগ নেতা ও তার সঙ্গে থাকা যুবককে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মহানগরের মেন্দিবাগে এ ঘটনা ঘটে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 

আহত দুজন হলেন- দক্ষিণ সুরমার কদমতলি এলাকার আব্দুল বাসিত সেলিমের ছেলে ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মো. হাসান মাহমুদ (২৫) ও মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার (২৬)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম  জানান- সন্ধ্যা ৭টার দিকে এ দুজন সেখানে দাঁড়িয়েছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী