সাগরদীঘির পাড়ে ছু রি কা ঘা তে প্রা ণ গেল যুবকের
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সাগরদীঘির পাড়ে ছু রি কা ঘা তে প্রা ণ গেল যুবকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ১০:০৪:৪২ পূর্বাহ্ন

সাগরদীঘির পাড়ে ছু রি কা ঘা তে প্রা ণ গেল যুবকের

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর সাগরদীঘিরপাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। শুক্রবার রাত সাড়ে ১১টার সময় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মো. শাওন মিয়া নামের ওই যুবক মারা যান।

শাওন মিয়া সিলেট মহানগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে তিনি ছুরিকাঘাতের শিকার হন।

মো. শাওন মিয়ার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাফর আহমদ।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে সাগরদীঘিরপাড় মণিপুরী গলিতে দুর্বত্তরা শাওন মিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী