গোলাপগঞ্জে স্ত্রী র হাতে ইমাম খু ন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে স্ত্রী র হাতে ইমাম খু ন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ০৬:৪৪:৫১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে স্ত্রী র হাতে ইমাম খু ন

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমীন (৩২) নামের এক ইমাম খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকেল ৫টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর একটি ভাড়া বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এসময় ঘাতক স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে।

নিহত ইমাম রুহুল আমিন ডৌবাড়ি ইউনিয়নের গ্রামের ডেমি গ্রামের বাসিন্দা ও হিলালপুর একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কোন এক সময় স্ত্রী স্বামী রুহুল আমীনকে প্রথম অচেতন করে পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে খাটের নিছে লুকিয়ে রাখেন। এরপর তিনি রুহুল আমীনের বাবার বাড়িতে গিয়ে তাদের আত্মীয় স্বজনকে জানান তার স্বামীকে তিনি খুঁজে পাচ্ছেন না। এরপর বিকেল ৫টার দিকে এলাকাবাসী বাসার খাটের নিচ থেকে রুহুল আমীনের লাশ উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘাতক স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসেন।

জানা যায়, নিহত মাওলানা রুহুল আমিন ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর সাথে তার দীর্ঘদিন থেকেই পারিবারিক মনমালিন্য চলে আসছিল।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের। তিনি বলেন, প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে রুহুল আমীনকে অচেতন করে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী