জৈন্তাপুরে বিদেশি বিয়ারসহ একজনকে আ ট ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিদেশি বিয়ারসহ একজনকে আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ১০:৫৪:২৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিদেশি বিয়ারসহ একজনকে আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিদেশি বিয়ার সহ একজনকে আটক করেছে পুলিশ।  আটক হওয়া আসামির নাম জাকারিয়া (২১)। সে উপজেলার হরিপুর এলাকার নয়াগ্রাম দক্ষিণ এলাকার খলিল আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় শনিবার ( ১৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের বিরাইমারা এলাকায় অভিযান চালায় পুলিশ।

ওইদিন রাত ৮টায় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক আশরাফুল আলম, উপ পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে এ এস আই সিদ্দিক খলিফা সহ সঙ্গীয় পুলিশ ফোর্স একটি নাম্বারপ্লেট বিহীন সিএনজি চালিত অটোরিকশা আটক করে। এ সময় অটোরিকশা তল্লাশী চালিয়ে কার্টনে ভর্তি ৯২ ক্যান TOBORG 500 ml বিয়ারসহ তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা অন্য আরেক আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে পলাতক আসামি সহ দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী