জৈন্তাপুরে পাথরের নিচে মিলল ১৮০ বস্তা ভারতীয় চিনি, আ ট ক ১
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পাথরের নিচে মিলল ১৮০ বস্তা ভারতীয় চিনি, আ ট ক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০১:১০:৪১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পাথরের নিচে মিলল ১৮০ বস্তা ভারতীয় চিনি, আ ট ক ১

ছবি নিজস্ব


সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পাথরবোঝাই ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে ১৮০ বস্তা ভারতীয় চিনি। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম মো. সোহেল রানা। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রানীনগর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২০ অক্টোবর) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফতেহপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তামাবিল মহাসড়কে ফতেহপুর রাস্তার প্রবেশমুখে পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৩৪৬০) আটক করে তাতে তল্লাশী চালানো হয়। তখন পাথরের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ ৮২ হাজার টাকা। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা অপর দুইজন পালিয়ে গেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পলাতক দুইজনসহ মোট তিনজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক হওয়া আসামি সোহেল রানাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী