গোয়াইনঘাটে কিশোরের ঝু ল ন্ত ম র দে হ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে কিশোরের ঝু ল ন্ত ম র দে হ উদ্ধার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০১:৪৬:৫১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে কিশোরের ঝু ল ন্ত ম র দে হ উদ্ধার

প্রতীকী ছবি


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মো. শাহাদত (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কিশোর উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর এলাকার আমির উদ্দিনের ছেলে।

শনিবার (১৯ অক্টোবর) রাতে বাড়ির পাশের গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় গোয়াইনঘাট থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে শাহাদত। রাত ১২টার পর ঘর থেকে বের হয়ে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস নেয় সে। রবিবার ভোরে ঘুম থেকে উঠে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঠিক কী কারণে শাহাদত আত্মহত্যা করেছে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, কিশোরের আত্মহত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত সঠিকভাবে বলা যাবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী