কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রে প্তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রে প্তা র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০২:২১:৫১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রে প্তা র

ছবি সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেলিখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব আলী কালা মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর পূর্ব দরগাহ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানান, কালা মিয়া দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ উপজেলায় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি ও বালুমহালে চাঁদাবাজি ও টেন্ডারবাজি নিয়ন্ত্রণ হতো। কালা মিয়ার রয়েছে নিজস্ব সন্ত্রাসী বাহিনী। এছাড়া, গত আগস্টে কোম্পানীগঞ্জের ছাত্র-জনতার ওপর হামলার ঘটনাতেও তার সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আফতাব আলী কালা মিয়ার বিরুদ্ধে নাশকতা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সিলেটের দক্ষিণ সুরমায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও সহিংস কর্মকাণ্ডে তার জড়িত থাকার অভিযোগ আছে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী