বিদ্যুতের তারে জড়িয়ে প্রা ণ গেলো নির্মাণশ্রমিকের
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

বিদ্যুতের তারে জড়িয়ে প্রা ণ গেলো নির্মাণশ্রমিকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০৫:৫৭:৩৬ পূর্বাহ্ন

বিদ্যুতের তারে জড়িয়ে প্রা ণ গেলো নির্মাণশ্রমিকের

প্রতীকী ছবি


সিলেটের কানাইঘাট উপজেলায় একটি টিন শেড ঘর নির্মাণের কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে আব্দুল মালিক (৪৯) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে

আব্দুল মালিক একই ইউনিয়নের তিনচটি দক্ষিণ গ্রামের মৃত আব্দুল লতিফের বড় ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার সকালে আব্দুল মালিক ঝিংগাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামের তার বোনের বাড়ি প্রবাসী ফয়েজ উদ্দীনের একটি টিন শেড ঘর নির্মাণের কাজ করছিল। এ সময় ওই ঘরের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্জালন লাইনে অসাবধানতাবশত জড়িয়ে পড়েন আব্দুল মালিক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতায়িত হয়ে আব্দুল মালিক মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে দিয়ে মরদেহ উদ্ধার করে। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী