ওসমানীনগরে জরায়ু ক্যান্সার প্রতিরোধী টিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

ওসমানীনগরে জরায়ু ক্যান্সার প্রতিরোধী টিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০৬:১৯:১১ পূর্বাহ্ন

ওসমানীনগরে জরায়ু ক্যান্সার প্রতিরোধী টিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


ওসমানীনগরে সাংবাদিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সাথে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুর আড়াইটার দিকে গোয়ালাবাজারস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের শুরুতে এইচপিভি টিকা বিষয়ক প্রেজেন্টেশন করেন, ডা: নুছরাত জাহান মৌটুসী। সেমিনারে বিস্তারিত আলোচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাঈনুল আহসান জানান, ওসমানীনগর উপজেলার ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা ১৭৯ কেন্দ্রে এবং গ্রাম পর্যায়ের ১৯২ ইপিআই কেন্দ্রের মোট ৩৭১ কেন্দ্রে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী (এইচপিভি) টিকাটি ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীদের দেয়া হবে।

আগামী ২৪ অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিন এবং ইপিআই কেন্দ্রে ৮দিন ক্যান্সার প্রতিরোধী এ টিকাটি অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে সহজে টিকা গ্রহণ করতে পারবেন। উপজেলার ৮হাজার ৪শত ৭৯জন কিশোরীর টিকা গ্রহণের লক্ষ্যমাত্রা রয়েছে জানিয়ে আরো বলেন, টিকায় এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। টিকাটি গ্রহণ বাস্তবায়নে সবার সহযোগিতা কমনা করেন তিনি। সেমিনারে অংশ নেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, ডা: অনন্যা জামান মুন, সাংবাদিক জুবেল আহমদ সেকেল, আনোয়ার হোসেন, শাহাব উদ্দিন শাহিন, আব্দুল মতিন, মো. মুহিব হাসান, মো. কয়েছ মিয়া, কবির আহমদ, জয়নাল আবেদীন, স্বাস্থ্য পরিদর্শক আলা হোসেন, এমওটি ভারপ্রাপ্ত নিউটন ধর, মাওলানা আব্দুল মুহাইমিন, মঈন উদ্দিন, আব্দুল হালিম, সৈয়দ শাহ জুবায়ের, হাবিবুর রহমান সিদ্দিকি, ছাইফুল ইসলাম, হাবিবুর রহমান, জয়নাল আবেদীন, আব্দুল আজিজ, বিদ্যুৎ ভট্টাচার্য, বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী