সিলেট আদালতে দুই পিপির কক্ষে তালা দিলেন আইনজীবীরা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সিলেট আদালতে দুই পিপির কক্ষে তালা দিলেন আইনজীবীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০৬:৫০:২২ পূর্বাহ্ন

সিলেট আদালতে দুই পিপির কক্ষে তালা দিলেন আইনজীবীরা

ছবি: সংগৃহীত


সিলেট আদালতে দুই পাবলিক প্রসিকিউটরের (পিপি) রুমে তালা দিয়েছেন বিক্ষুব্ধ আইনজীবীরা। রোববার (২০ অক্টোবর) সকালে আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী দাবি করে তাদের অফিসে তালা ঝুলিয়ে দেন তারা।

এসময় দুই পিপিকে দায়িত্ব থেকে না সরানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

তারা হলেন- জেলা ও দায়রা জজ আদালতের এটিএম ফয়েজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মুজিবুর রহমান।

কক্ষে তালা দেওয়ার সময় আইনজীবীরা বলেন, বিগত সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের অনেক এজেন্ডা বাস্তবায়ন করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি নিয়োগ পাওয়া এটিএম ফয়েজ। বিএনপি নেতাকর্মীরা যখন জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। হামলা-মামলার শিকার হয়েছেন, তখন এটিএম ফয়েজ যুক্তরাষ্ট্রে অবস্থান করে আয়েসি জীবন কাটিয়েছেন। তিনি ও তার স্ত্রী এক সময় আওয়ামী লীগের রাজনীতি করেছেন। ক্ষমতার স্বাদ নিতে বিএনপি ক্ষমতায় থাকাকালে তারা দলবদল করেছেন।

আইনজীবীরা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এটিএম ফয়েজকে জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা কোনভাবেই মেনে নিতে পারছেন না। বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মুজিবুর রহমানের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন।

গত ১৬ অক্টোবর সিলেটের সব কোর্টে পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে দুই পাবলিক প্রসিকিউটরের (পিপি) অপসারণ চেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা আন্দোলন করে আসছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী