সিলেটের রুশনারা যুক্তরাজ্যের ‘বিল্ডিং সেফটি মিনিস্টার’র পদ ছাড়লেন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সিলেটের রুশনারা যুক্তরাজ্যের ‘বিল্ডিং সেফটি মিনিস্টার’র পদ ছাড়লেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০৭:০৮:৫০ পূর্বাহ্ন

সিলেটের রুশনারা যুক্তরাজ্যের ‘বিল্ডিং সেফটি মিনিস্টার’র পদ ছাড়লেন

ছবি:সংগৃহীত


ব্রিটেনের বিল্ডিং সেফটি মিনিস্টারের পদ থেকে স‌রে দাঁড়িয়েছেন রুশনারা আলী এম‌পি। শ‌নিবার রা‌তে এ ঘোষণা আসে। লন্ডনের আলো‌চিত গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডে বেঁচে থাকা ব্যক্তিরা রুশনারা‌কে একটি ইনসুলেশন ফার্ম কর্তৃক স্পনসর করা কনফারেন্সে উপস্থিতির জন্য পদত্যাগ করার আহ্বান জানান। ত‌বে, এক‌টি পোর্টফো‌লিও ছাড়‌লেও সরকা‌রের মন্ত্রী হি‌সে‌বে যথারীতি দায়িত্ব পালন করবেন তিনি।

‌বেথনাল গ্রিন ও বো আস‌নে ২০১০ সাল থেকে টানা লেবার পার্টির ম‌নোনয়‌নে এম‌পি নির্বাচিত হ‌য়ে আসছেন রুশনারা আলী। তার জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুর‌কি গ্রা‌মে। ছেলেবেলায় তিনি মা বাবার সঙ্গে লন্ডনে আসেন। তিনি ব্রিটিশ সংসদের প্রথম কোনও বাংলাদেশি বং‌শোদ্ভূত এম‌পি। এবারই তি‌নি প্রথমবা‌রের মতো ব্রিটে‌নের মন্ত্রিসভায় ঠাঁই পান।

রুশনারা তার অধী‌নে থাকা দা‌য়িত্বগু‌লোর এক‌টি থে‌কে স‌রে দাঁড়ালেও তি‌নি ব্রিটে‌নের মন্ত্রী হিসে‌বে দায়িত্ব পালন করবেন।

রুশনারা এক বিবৃতিতে ব‌লে‌ছেন, মন্ত্রী এবং গ্রেনফেল টাওয়া‌রের ক্ষ‌তিগ্রস্তদের মধ্যে বিশ্বস্ত সম্পর্ক এই বিভাগের জন্য অপরিহার্য। তাই আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বিল্ডিং সেফটি পোর্টফোলিও অন্য মন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী