ভারতে কমলা আনতে গিয়ে কোম্পানীগঞ্জের দুই যুবক গু লি বি দ্ধ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

ভারতে কমলা আনতে গিয়ে কোম্পানীগঞ্জের দুই যুবক গু লি বি দ্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৪ ১০:৪৪:১১ পূর্বাহ্ন

ভারতে কমলা আনতে গিয়ে কোম্পানীগঞ্জের দুই যুবক গু লি বি দ্ধ

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ রবিবার উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের তুরুং এলাকার ১২৬০ পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন তুরুং গ্রামের বাবলু কন্দজানির ছেলে সুমন কন্দজানি (২৩) ও সুলেমান মিয়ার ছেলে জয়নাল মিয়া (২৫)।

স্থানীয়রা জানান, আজ রবিবার সকাল ১১টার দিকে সুমন ও জয়নাল ভারত থেকে কমলা–সুপারি আনতে যান। তখন তাঁরা ১২৬০ পিলারের ভারতের অভ্যন্তরে গেলে ভারতের রেতুয়া নামক এলাকা থেকে ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত হন তাঁরা। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার দেন।

এ বিষয়ে উত্তর রণিখাই ইউনিয়নের মাস্টার ফয়জুর রহমান জানান, তিনি লোকমুখে শুনেছেন, তিনটি গুলি ছুড়েছে খাসিয়া। এতে সুমন ও জয়নাল মিয়া আহত হন। এর মধ্যে জয়নাল মিয়ার অবস্থার গুরুতর।

নাম প্রকাশে অনিচ্ছুক ৪৮ বিজিবির দমদমা ক্যাম্পের কমান্ডার বলেন, আমরাও লোকমুখে শুনেছি। আমি বিএসএফকে জানিয়েছিলাম, তারা অস্বীকার করেছে। তারা বলেছে, হয়তো খাসিয়া গুলি করতে পারে। খাসিয়া মানুষ দেখলেই এমনে গুলি করে। পরে আমরা যে দুটো নাম শুনেছিলাম, তাদের বিষয়ে খোঁজ নিয়ে দেখলাম এর সত্যতা নেই।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী