জাফলংয়ে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা কর্মশালা ও নারী সমাবেশ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

জাফলংয়ে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা কর্মশালা ও নারী সমাবেশ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/১০/২০২৪ ০৫:০০:৫৭ পূর্বাহ্ন

জাফলংয়ে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা কর্মশালা ও নারী সমাবেশ

ছবি: নিজস্ব


"সুস্থ জাতী গঠনে মা ও শিশুর সুস্থতার বিকল্প নেই" এই প্রতিপাদ্যে সিলেটের গোয়াইনঘাটে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষে কর্মশালা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে জাফলংয়ের অন্যতম সামাজিক সংঘঠন মমিনপুর নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও বিশিষ্ট মুরুব্বী হাতেম মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওসার।

জাফলংয়ে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতায় কর্মশালা ও নারী সমাবেশে বক্তারা বলেন, শিশু গর্ভে থাকাকালীন তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ গঠিত হয়। তাই এসময় মায়ের খাদ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়ে যত্ন নিতে হবে। মায়ের খাওয়া খাদ্য প্লাসেন্টা’র মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করে।

তাই মা যা খাচ্ছে সেটি মা-শিশু উভয়ের জন্যই পর্যাপ্ত পুষ্টির জোগান দিচ্ছে কিনা, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মায়েদের সুষম খাবার খাওয়াতে হবে।

অন্যদিকে মা যদি অসুস্থ হয় বা যদি কোনো বিষয়ে মানসিকভাবে উদ্বিগ্ন থাকে, সেটিও উভয়ের জন্য সমান ক্ষতির কারণ হতে পারে। তাই গর্ভকালীন একজন মায়ের সমানভাবে শারীরিক ও মানসিক যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। পরিকল্পিত গর্ভধারণ মা ও শিশু উভয়ের জন্যই অত্যন্ত নিরাপদ।

মুমিনপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. রমজান সাদাফের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি আবুল কালাম, সিনিয়র স্টাফ নার্স তানিয়া আক্তার, স্বাস্থ্য সহকারি জিল্লুর রহমান শিকদার, জাফলং বাজারের পল্লী চিকিৎসক হাসিনা বেগম, জাফলং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর মফিজুল ইসলাম, সমাজ সেবিকা সুমাইয়া মাহমুদ সুমি প্রমুখ।

সভা শেষে গর্ভবতী মহিলাদের প্রসব কাজে সহায়তা করায় তিন নারীকে সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী